সুপ্রিয় সম্পাদক সাহেব
অনলাইন সাহিত্য বিষয়ক ই পত্রিকা
আপনার দৃষ্টি আকর্ষণ করছি,
বাংলা সাহিত্যের প্রধানতম এবং উপমহাদেশের নাগরিক কবি শামসুর রাহমান, আরেক শক্তিমান কবি যার সোনালী কাবিন পৃথিবী পর্যন্ত আয়ূস্কাল শ্রদ্ধেয় কবি আল মাহমুদ, কবি ও গবেষক আব্দুল মান্নান সৈয়দ, কবি বেলাল চৌধুরী, কবি ও সম্পাদক নূরজাহান বেগম, কবি ও গবেষক ডক্টর আশরাফ সিদ্দিকী, কবি ও অধিকারকর্মী ফেরকান বেগম, কবি ও সম্পাদক তিতাস চৌধুরী, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কবি চিত্রশিল্পী, বাংলাদেশের থার্ড থিয়েটারের প্রবক্তা বীরমুক্তিযোদ্ধা মাহবুব কামরান, বিশিষ্ট শিশুসাহিত্য সুকুমার বড়ুয়া, শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন, শিশুসাহিত্যিক কবি মৃণাল বসু চৌধুরী (পশ্চিম বঙ্গ) কথাসাহিত্যিক , কবি দীপক হালদার( পশ্চিম বঙ্গ) কবি শহীদুজ্জামান ফিরোজ সহ আরও কয়েকজন খ্যাতিমান লেখকের আমার করা সাক্ষাৎকার আছে। যখন যেখানে চাকরিজীবন ও সময় করেছি তাদের এসাইনমেন্ট অনুযায়ী নিয়েছি কিছু আর কিছু নিজের পত্রিকার জন্য নেয়া। আমি এই সকল সাক্ষাৎকার গ্রন্থাকারে মলাট বন্দি করার সময় এসেছে মনে হয়। আমাদের মধ্যে পরিচিত প্রকাশনা সংস্থা থাকলে আলোচনা করবো। আর আমাদের এই পত্রিকাতে যদি ইলাস্ট্রেটর করে দিতো কেউ তাহলে এখানে প্রকাশ করতাম ধারাবাহিকভাবে।
সকলের সকাল আসুক, সিটকী গাছের ডালের সেই শৈশব। আপনার মঙ্গল হোক
— রমজান বিন মোজাম্মেল
সম্পাদক / প্রকাশক
পাক্ষিক পুরাতন পাতা