যে পথে ভোর ফজর হাঁটেন ক্লান্ত দুপুর জোহরের গায়
আসর-মাগরিব কাছাকাছি সূর্য ছুটির গুদূলিবেলায়।
আলোআঁধারি সময়ে ক্লান্ত প্রকৃতি মানব সেবায়
কি নিদারুণ এশার তখন ক্লান্তিনাশে রাতের গান গায়…
সোবহান আল্লাহ -আলহামদুলিল্লাহ
আল্লাহ আকবর।
তসবিহ গোনা আঙুল।
কেয়ামতের সাক্ষী খাতা পূণ্যে ভরপুর
খুশি মহান আল্লাহ রসূল।