“শেষ পর্যন্ত ”
প্রতি রাতে ঘুমের মতো চুরি হয় বিশ্বাস, আয়ুর মতো ফুরিয়ে যায় আশা। ভিক্ষার থালার মতো ক্ষয়ে যায় স্বপ্ন, বোবা স্বপ্নের মতো নির্বাক হয় ইচ্ছেরা।
তবু বাঁশের সাঁকোর মতো টলতে টলতে, ডিগবাজি খেয়ে আবারও উঠে দাঁড়াই— শেষবারের মতো, জীবন বাজি রেখে।
এসো, টাল সামলে থিতু হই, এসো, দহনে পুড়ে পুণ্য হই। সব হারিয়ে ও ধন্য হই—এই জীবন বেঁচেছি বলে।
0 Comments
Rayhana yeasmin
“উল্টো পিঠ ”
ছায়া তোমার যতই বড়,
তুমি তত নও,
আলো-আঁধারির খেলা বুঝে
বিনয়ী তাই হও।
ছায়ার সঙ্গে লড়াই করে
মায়াগুলো পাশে সরে,
আত্মতুষ্টির মিথ্যে সুখে
যতই খুশি রও।
মনে রেখো, মেঘের আড়ে
সূর্য কিন্তু যায় না মরে,
ধোঁকার মোহে ডুবে থেকে
সত্যি জয়ী নও।
ছায়া যতই দীর্ঘ হোক,
আলো ফুরায় না—
মিথ্যে জয়ের অহংকারে
সত্য হারায় না।
0 Comments