Rayhana yeasmin

“উল্টো পিঠ ”

ছায়া তোমার যতই বড়,
তুমি তত নও,
আলো-আঁধারির খেলা বুঝে
বিনয়ী তাই হও।
ছায়ার সঙ্গে লড়াই করে
মায়াগুলো পাশে সরে,
আত্মতুষ্টির মিথ্যে সুখে
যতই খুশি রও।
মনে রেখো, মেঘের আড়ে
সূর্য কিন্তু যায় না মরে,
ধোঁকার মোহে ডুবে থেকে
সত্যি জয়ী নও।
ছায়া যতই দীর্ঘ হোক,
আলো ফুরায় না—
মিথ্যে জয়ের অহংকারে
সত্য হারায় না।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...