আমার মায়ের হাসি যেন
ত্রিভূবনের আলো
দূর করে যা ক্ষত যতো
আঁধার এবং কালো।
আমার মায়ের হাসি যেন
বেহেশতের-ই ফুল
সুবাসটা যার রাখে আমায়
সুচিন্তায় মশগুল।
আমার মায়ের হাসি যেন
মস্ত সোনার খনি
নিজেকে তাই ভাবি আমি
বিশ্বসেরা ধনী।
আমার মায়ের হাসি যেন
বাঁচায় এই মনপ্রাণ
আমার প্রতি মহান রবের
দয়ায়-এ আসমান।