আমার ছোট্ট স্বপ্ন

আমি যদি পাখি হতাম
উড়তাম নীল আকাশে,
ডালে ডালে গান শুনিয়ে
থাকতাম সবার পাশে।

মন আমার বনে-পাহাড়
নদীর উপর ভেসে,
প্রকৃতির ছবি নয়নে জুড়ে
হৃদয় উঠত হেসে।

কষ্ট যদি আসে কাছে
হতাশ নাহি হবো,
পরিশ্রমে সদা বড় হয়ে
স্বপ্ন আমি ছুঁবো।

দেশের সেবায় জীবন গড়ে
রাখব সবার মান,
সত্য-সুন্দরের চলার পথেই
হোক আমার পণ।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...