রাগের লাল চাদর যখন উড়বে বাতাস-পানে, সময় তখন থমকে যাবে তোমারই অভিমানে। পাড়ার পথে হাসি-ঠাট্টা উঠবে যখন জমে, সুন্দর হয়ে ওঠা জীবন, হারিয়ে যাবে ভ্রমে। এখনো তো পথ ফুরোয়নি বাকি অনেক রাত, স্বপ্নবাকী এখনোও কেন এতো তোমায় মাত। বুকের মাঝে জেগে আছে এখনো তো প্রাণ, অবজ্ঞার জবাব দিতে হবে রাখতে হবে মান। এখনো তুমি বেঁচে আছ—চাই শুধু হিম্মত, হতাশা কাটিয়ে গড়ো নতুন দিনের কিস্মত।