হে প্রেম,
হে দেবতা,
হে জারিফ,
আপনার ঐশ্বর্য-বীর্য-কুমারত্ব,
সোনায় মোড়ানো শরীর তো
কোনো সাধারণ স্বীকৃতি নয়;
তা-তো অনন্তকালের এক কৃষ্ণগহ্বর,
যা আলোর প্রেমকেও গ্রাস করে
পরম অবহেলায়।
তবুও জেনে রাখুন—
বহু যুগ পরে,
যখন আমার দেহ থাকবে না,
কথা থাকবে না,
বুকের অভিমান ধুলো হয়ে যাবে,
তখনও আমার আত্মা শপথ করবে—
যদি পুনর্জন্ম পাই,
কেবল আপনাকে পাওয়ার সাধনায়
ব্রতী থাকবো।
এভাবেই হাজার জন্ম পার করে দেবো।
আপনি অপ্রাপ্যতার পবিত্র দেবতা,
আমি অভিমানী আরাধক।
এই দ্বৈততা চিরদিনের।
এই প্রেম অনন্তের।
এই গাথার কোনো শেষ নেই।