জারিফ ফুল জারিফ ফুল,
কেমন আছও? ভালো?
হৃদয় ভরা সুবাস তোমার,
চক্ষুশীতল আলো।
জারিফ ফুল জারিফ ফুল
সামনে আসছে শীত—
শিশির ভেজা পাপড়ি তোমার
স্নিগ্ধ রোদের স্ফটিক।
কোমল জ্যোৎস্না গায়ে মেখে
ঘুমাও যখন রাতে—
জোনাকিরা মাতাল হয়,
হয় বিহ্বল আমার সাথে।
বাতাস তোমায় আলতো ছুঁয়েই
কেঁপে ওঠে বারবার,
সেই হিমেল বাতাস বুকে টেনেই
হৃদয় আমার ছারখার।
জারিফ ফুল জারিফ ফুল,
জানও কি তুমি?
তোমায় রোজ সংগোপনে
লুকিয়ে দেখি আমি।