আর্যসোনা — রমজান বিন মোজাম্মেল

সবার প্রিয় আর্যসোনা
আঁকতে পারে গাছের ছবি,
রঙ তুলিতে রাঙিয়ে তোলে
সকাল বেলার আস্ত রবি।

আরকি পারে বলছি শোন
নায়ের সাথে বৈঠা খানা,
গাছের ডালে কিচিরমিচির
দুষ্টু কটা পাখীর ছানা।

তারপরে তো মায়ের ছবি
জড়িয়ে বুকে আদর মাখা,
গরম কালে নাচছে দেখো
বাঁকিয়ে কোমর তালের পাখা।

এসব কিছু রঙ মেখে সব
গাঁয়ের ছবি রসুলপুর,
খেলছে তারা সন্ধ্যা সকাল
আর্য সাথে তাসিন, নূর।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...