Biswajit Manik

রূপের কন্যা
বিশ্বজিৎ মানিক

রূপের কন্যা মধুর বন্যা
কাজল কালো কেশ
যতই দেখি মন ভরে না
দেখার হয় না শেষ।

শ্রাবণ মেঘের কাজল মেখে
চোখ দুটো যে আঁকা
মায়াবী ওই রূপের মাঝে
হাজার স্বপ্ন ঢাকা।

পদ্মপাতায় শিশিরবিন্দু
হাসির ছটায় জ্বলে
কোন রূপকার গড়ল তোমায়
আপন খেয়াল ছলে?

সোনার রঙে রাঙা আলো
তোমার বদনখানি
যেন কোনো সুরের দেশে
মিষ্টি সুরের বাণী।

তোমার রূপের ভালোবাসায়
মন হারিয়ে যায়
দিবা-নিশি স্বপ্ন দেখি
নির্জন আঙিনায়।

0 Comments

বিশ্বাসের শহরে ক্ষত

আমার চারপাশে যে মানুষরা হাঁটে
তারা স্মৃতিভাঙা শহরের বাসিন্দা–
যাদের চোখে আলো আছে
কিন্তু হৃদয়ে পুঞ্জিভূত পুরোনো শীতের স্তর।

কাউকে ছুঁতে গেলেই অনুভব করি
সম্পর্করা ফানুস হয়ে উড়ে যায় হৃদনীলিমায়,
বিশ্বাস এখন দানবী কাঁচ
স্পর্শ করলে রক্তক্ষরণ হয় আমার পাঁজরে।

তাই নিজেকে সরিয়ে নিয়েছি অনেক দূরে
শহরের নীরব গলির দীর্ঘ বাঁকে’
যেখানে মানুষ নেই, প্রতারণা নেই–
শুধু একটা সত্যানু আছে; আমি একা, কিন্তু অক্ষত।

Biswajit Manik

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...