Dr.Chanchal Kumar Mondal

সেই জানে
চঞ্চল কুমার মন্ডল

আমার একটাই অসুখ! কোনখানে তা, সেই জানে ঠিক সেই জানে!
আমার মন খারাপের অর্থ, নেই লেখা কোন অভিধানে।
যে আছে আমার হৃদয় ঘরের এক্কেবারে মাঝখানে।
সেই জানে, সেই বোঝে আমার মন পুড়ে যাওয়া ঘ্রাণে;
সেই-ই বোঝে আমার মন খারাপের মানে।
ইচ্ছে হলেও যায় না ছোঁয়া, দূরত্ব বিস্তর;
সেই জানে আমার পুড়ে যাওয়া জ্বর, কেমন কাঁপন বুকের ঘর!
ইচ্ছে করলেও দেখতে তারে, যায়না পাওয়া দেখা;
সেই জানে তাকে চিরতরে পাওয়া ভাগ্যেতে নাই লেখা।
মনের কথা বলতে খুলে, চাইলেও মন তার সাথে-
যায়না বলা, সেই জানে কেন ঘুম আসে না রাতে।
সেই জানে, সেই বোঝে, আমার কালি কেন চোখের তলে?
সেই জানে কেমন গোপনে ভিজি বিরহ অশ্রু জলে।
সেই বোঝে ভালবেসে আমি, কেমন নিঃস্ব- অসহায়!
সেই জানে,পুড়ে যাই কেমন রোজ গোপন যন্ত্রনায়!
সেই জানে, সেই বোঝে! …..
ভালোবেসে নিঃস্ব কেমন, কে তাকে রোজ খোঁজে!
সেই জানে,তার জন্যে কেমন দহনে পুড়ে রোজ মরি;
আমার কেবল নয়, সে তো সবার! কারণ সে ঈশ্বরী।।
Dr.Chanchal Kumar Mondal

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...