আজো একটি প্রাণের উচ্ছ্বাসে
আমার মন হাসে আর প্রাণ হাসে।
আজো একটি প্রাণের কাজল চোখে
আমার দৃষ্টি হারায় এক পলকে।
এ বুকে পুলকে স্বপ্ন আঁকে,
সুরে সুরে মন নাচতে থাকে,
আকাশে মেঘে যায় ভেসে—
এই একটি প্রাণের উল্লাসে।
আজো একটি প্রাণের মলিন মুখে
আমি দুকরে উঠি হাজার দুখে।
একটি প্রাণে একটুখানি ঝড়ে,
আমার আকাশ ধুলোয় ঢাকা পড়ে।
বিষণ্ণতা আঁচড়ে পড়ে জীবন জুড়ে,
হৃদয় পুড়ে দুচোখ ভরে কাঁন্না ভীড়ে,
কত ভালবাসা অভিমানে—
মন একটি প্রাণকেই কাছে টানে।
আজো একটি প্রাণের বিচ্ছেদে
আমার মন কাঁদে আর প্রাণ কাঁদে।
ঘোর রাত্রিতে অনুভূতির বিষাদে,
আমার ফুপিয়ে ফুপিয়ে বুক কাঁদে।
প্রতীক্ষার প্রহরে ভাবি সব প্রাণেরে
আমার সে প্রাণ এই তো দূরে।
কাছে গিয়ে দেখি ভাবনার ভুল,
যাতনা প্রেমের বিরহে ব্যাকুল।