ওহে প্রিয়—
নির্বাসিত রাত্রি, চেনা অন্ধকার,
অনন্ত নক্ষত্র-বিথী,
চাঁদের ভাসমান মৃদু আলো,
দিনের প্রকাশ্য ঘুম আমাকে ডাকে।
তুমি কি শোনো—
তারকার কুচির মতো শব্দ,
মায়াবী সুর, পানির বুদবুদ?
আরো কত বিচিত্র শব্দে আমাকে ডাকে—
নির্জন পথ, নিঃসঙ্গ ভ্রমণ।
একাকী বাতাসে ভেসে আসে স্মৃতি,
তোমার ছায়া মিশে যায় আলোকরেখায়।
রাত্রির স্তব্ধতায় আমি শুনি
আমার ভেতর তোমারই প্রতিধ্বনি।
ওহে প্রিয়—
তুমি কি আছো এখনো,
এই নির্বাসিত নক্ষত্রলোকের ওপারে?
নাকি তুমিও ডুবে গেছো
অন্য কোনো আলোর ঘুমে?