কি জানি কী চেয়েছিলেম প্রেমের অথৈ জলে ডুবে? আমার সেই ভেজা চুপচুপে শরীর দেখে তুমি হেসে ওঠে বলেছিলে: “তুমি তো প্রেমিক নও।”
আমি মন খারাপ করে বলেছিলেম— “আমি যে তোমায় ভালবাসি।” তুমি চুপ করে ছিলে।
তারপর ভেজা শরীর যেভাবে মুছে ঠিক সেইভাবে আমি আমার ভেতর এবং বাহিরের সবটুকু স্বত্বাধিকার মুছে তোমার দিকে হাত বাড়িয়ে বললেম— “দেখো, আমি আমার হাতে তোমার ভাগ্যরেখা খুব যত্ন করে সাজিয়েছি। তুমি আমার হাতটা খুব শক্ত করে ধরে আমার কাছে থেকে যেও।”
তুমি বললে: “রাখতে জানলে মানুষ কখনো হারায় না।”
তারপর আমি কত কী-যে করলেম। কতবার চেয়েছিলেম ভালবাসা দিতে, ভালবাসা পেতে। আমি খুব করে চেয়েছিলেম একটু প্রেমিক হতে।
আমি তোমার চোখে দেখেছিলেম অশ্রুর টলমলে ফোঁটা। দেখেছিলেম প্রেম। আমি তৃষ্ণার্ত রোদে ঠাই দাঁড়িয়ে থেকে দেখেছিলেম ভালবাসার আবেগে সিক্ত, ধূসর সাদা কোমল মেঘে চড়ে তুমি কীভাবে ভেসে গিয়েছিলে যাতনার শাশ্বত দূরত্ব।
কষ্টের পাহাড়। সে পাহাড়ের সবচেয়ে উপরে বাতাসের ঢেউ জলে খেলা করা মেঘের ছায়ায় তুমি ছিলে। ভালবাসা হারিয়ে, নিঃসঙ্গতাকে সঙ্গী করে নিয়ে, বেদনার গভীরে ডুব দিয়ে তোমার দৃষ্টি, তুমি ছুঁড়ে দিয়েছিলে ওই দূরের সীমাহীন শূন্যতার দিকে।
জীবনের সমস্ত রুপোলি উৎসব হৃদয়ের সমস্ত হাহাকারকে পুঞ্জি করে নিয়ে, ওই দূর নক্ষত্রের মাঝেই তবে মিলিয়েই তারা যায়।
সংক্ষেপিত………