বই কেন পড়ি??
ভুল সবই ভুল
***********
বই বই এত বই পড়ি অথচ যখন শুনি ফাল্গুনী মুখোপাধ্যায়,মারিও পুজো,এরিক মারিয়া রেমার্ক নারী না, বরং এরা সবাই পুরুষ মানুষ তখন কেমনডা লাগে! ভাবি কত বোকা!!
সারাজীবন ইন্দিরা গান্ধীকে মহাত্মা গান্ধীর মেয়ে ভাবার পর একদিন জানলাম ইন্দিরা গান্ধী নেহেরুর মেয়ে তখন আমি নিজেকে বললাম হায় রে গর্দভ।
.
ভাস্কর শামীম শিকদারকে জানতাম পুরুষ পোলা। একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মাঠ ভাস্কর্য নির্মাণের সময় দেখে আমার চক্ষু চড়কগাছ আরে এ যে মহিলা। হায় রে বুদ্ধুরাম।
মেরী শেলি আর পি বি শেলি যে দুইজন সেটাও জেনেছি বহুকাল পর।বারবার ভাবতাম বইয়ের টাইপ মিস্টেক।
পরে দেখি টাইপ মিস্টেক ফিস্টেক কিছু না বরং আমার ই জ্ঞান মিস্টেক। আমার জানার মিসটেক ।
এই হলো আমার বই পড়ার দৌড়, বুঝেন ___।