লাল সংকেত রমজান বিন মোজাম্মেল

তোমাকে নৈবেদ্য দেবো
এমন শ্রাবণ দেবে না-কি দর্শন
ফিকে কলি দিনে সন্ধানী
চিন্তালব্ধ সূক্ষ্ম তন্তুরচোখ বর্ষণ
এখানে জীবন- কর্ম – প্রেম- ফল
সব নষ্ট’রা করছে বরণ
অবশিষ্ট কেবল ভালোবাসাবাসি
উদ্বর্ত তাকেও করিতে হরণ!
এই কলিতে ফোটাতে ফুল
মানুষ জুড়ে থাকতে করোনা ভুল।
সমস্ত প্রক্রিয়াটি বেজন্মা কীট
স্বাধীন স্বদেশে বাধায় হুলস্থুল ⁉️
#লাল_সংকেত
রমজান বিন মোজাম্মেল

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...