পাতলো কারা মৃত্যু ফাঁদ !? – রমজান বিন মোজাম্মেল

পুলিশ যখন ফুপিয়ে কাঁদে
সত্যটা কি পড়ছে চাপা?
গনপতির হত্যাজুড়ে তদন্তটা
সত্যি-ই ফাঁপা !

টের পেলো না কেউতো সেদিন
রক্তমাখা হাত’রা পাশে ?
তদন্ত ও বিচার হবে
হিংস্র যারা নিত্য হাসে !

এমন হাসি আড়াল করে
কান্না কতো আর্তনাদ
আগামী তো হারিয়ে গেছে
পাতলো কারা মৃত্যু ফাঁদ ! ?

পাতলো কারা মৃত্যু ফাঁদ !? – রমজান বিন মোজাম্মেল

1 Comment
  • রমজান বিন মোজাম্মেল

    পাতলো কারা মৃত্যু ফাঁদ ! ?
    লেখাটি সমসাময়িক নির্মম ঘটনা নিয়ে।তাই আবৃত্তি করা হলে। বভিন্ন মাধ্যমে শেয়ার হবে।

    Reply · 14 hours ago

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...