Ln. Ujjal Kanti Barua

শিরোনাম: স্মরণের আবরণে বিশ্বকবি
কলমে- লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

শ্রাবণের মেঘ ভেঙে আসে যেন গান,
তোমার স্মরণে আজ ভরে ওঠে প্রাণ।
পঁচিশে বৈশাখে ফোটে যে ফুলের হাসি,
তারই মাঝে খুঁজে পাই তোমাকে ভালোবাসি।

জোড়াসাঁকোর ঘরে বাজে শৈশবের সুর,
নির্জন দুপুরে কাটে দিন সুমধুর।
কাদম্বরীর স্নেহ, প্রকৃতির টান,
তোমার কবিতায় জাগে বাংলার প্রাণ।

শান্তিনিকেতনে আজও ছায়া বিছানো পথে,
তোমার চরণচিহ্ন লেগে আছে মাটিতে।
আম্রকুঞ্জে বসে শেখাও জীবনের ভাষা,
মুক্ত মনের আলোয় জাগাও নতুন আশা।

গীতাঞ্জলি হাতে নিলে জুড়ায় হৃদয়ের তাপ,
তোমার গানে মেলে জীবনের পরিমাপ।
আমার সোনার বাংলা’র প্রাণের নিঃশ্বাসে,
স্বদেশের প্রেম জাগে অশ্রুসজল আভাসে।

নোবেলের মুকুট নয়, তুমি মানবের কবি,
প্রতিটি হৃদয়ে তুমি চিরজাগ্রত ছবি।
মৃত্যুহীন প্রাণ তুমি, কালজয়ী বাণী,
তোমার আলোয় পথ চলি, ওগো গুণমণি।

শ্রদ্ধার অর্ঘ্য দিই চরণে তোমার,
স্মরণের আবরণে জাগো বারবার।
হে বিশ্বকবি, তুমি রবে চিরদিন,
তোমার গানেই বাজে বাংলার এই ঋণ।

কবি পরিচিতি: কলাম লেখক ও সংগঠক; ডিস্ট্রিক্ট সেক্রেটারি, লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ।
ঠিকানা: ১৬৭১, সিডিএ, এভিনিউ নাসিরাবাদ, চট্টগ্রাম।
মোবাইল: ০১৮১৭৭২০৮২৯
e-mail: ujjalb1970@gmailcom

0 Comments