মাটির মানুষ (ইসলামী সঙ্গীত)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৮-০৬-২০২৬ ইং
মাটির তৈরি মানুষ আমি মিশবো মাটির সাথে,
কবর হবে বসত-ভিটা অন্ধকারের রাতে।।
পোকামাকড় খাইবে দেহ
খোঁজ নিবে না কভু কেহ,
সান্ত্বনা দেই নিজকে নিজেই দুঃখ না রয় তাতে। ঐ
থাকবে না কেউ সঙ্গে আমার কেউ হবে না সাথী,
ভবের মায়ায় কার তরে আজ ফুলের মালা গাঁথি ?
যার তরে রই তপস্যাতে মহান রবের কাছে,
ঢালবে কি জল প্রাণ বাঁচাতে জীবন নামের গাছে ?
না না না না কেউ রবে না
ফেরেস্তারা ছাড় দেবে না,
থাকবে শুধু আমল খানা ডান কিবা বাম হাতে। ঐ
অবুঝ ও মন কাঁদিস না আর দে ছেড়ে তার আশা,
নতুন পথের পথিক সেজে গাঙেতে নাও ভাসা।
মিছা মায়া প্রেমপ্রীতি রয় ক্ষণিক সুখের মোহে,
বিদ্রোহ কর্ নিজের সাথে লড় নীতিহীন দ্রোহে।।
তাই বলে যাই এই আসরে
আসবে সুফল কাল-হাশরে,
দুঃখ না দাও কারোর মনে ফুল আঁচড়ের ঘাতে। ঐ
Comment