Md Ibrahim Hossen – Rajshahi

আইন হাতের পুতুল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১০-০৬-২০২৬ ইং

টাকাওয়ালা, প্রভাবশালী
দুনিয়া তাদের ভাই,
অর্থবিহীন জীবন মিছা
বিচার কোথাও নাই।

আইন হলো টাকার গোলাম
যারা টাকা তার সব,
লোভের মোহে অন্ধ দু’চোখ
যায় ভুলে সে রব।

দিনকে সে তো রাত করে আর
রাতকে বানায় দিন,
মানবতা বিকলাঙ্গ
পাষাণ মনের হীন!

টাকা পেলেই হারামও হয়
হালাল রিজিক তার,
অবৈধটা বৈধ বানায়
আহ কী চমৎকার!

আইন চলে তার গতিতে
আছে করার কী?
হকের বাণী তিক্ততা হয়
ছাইয়ের মাঝে ঘি।

না আছে তার শক্তি নিজের
পর ডালে তার ভর,
আইন যারা কায়েম করে
বিবেক তাদের জড়।

আইন হলো হাতের পুতুল
খুব অসহায় সে,
যেমন নাচায় তেমন নাচে
দোষ দেবে তার কে?

Comment