Md Ibrahim Hossen – Rajshahi

না বলা কথা
মোঃ ইব্রাহিম হোসেন

আজও হয়নি তোমায় নিয়ে
গান কবিতা লেখা,
হয়নি আরও তোমার সাথে
বছর বিশেক দেখা।

চেয়েছিলাম এই কপাল বা
বুকটা খোদাই করে,
নামটি লিখে চিরদিনই
রাখবো বুকে ধরে।

তাও পারিনি রয়ে গেলো
আমার হাতের মাঝে,
লাজে মরি ঢেকে রাখি
সকাল দুপুর সাঁঝে।

যায় না ভোলা তোমার স্মৃতি
প্রেমের অনু’রাগে,
খোদার কৃপায় ফুল ফুটিলো
আমার মনের বাগে।

জন্ম নিলো কন্যা শিশু
খুশির জোয়ার মনে,
প্রেম স্মরণে নাম রাখিলাম 
তোমার নামের সনে।

মাহমুদা নাম রাখি যদি
মিলবে তোমার নামে,
স্মৃতির পাতায় থাকবে তুমি
আমার ডানে-বামে।

রেখে দিলাম মাহমুদা নাম
মাকসুদার-ই কন্যা,
অমর হয়ে রইলো মনে
প্রেমের স্মৃতির বন্যা।

চাইবো ক্ষমা তোমার কাছে
এই দোষেরই কারণ,
হয়নি বুকে সাহস আমার
মন করেছে বারণ।

তোমার বাবা মায়ের সাথেও
বলেছি কথা কত,
বলতে কভু পারিনি তো
মন কেঁপেছে শত।

এই কবিতা লিখে গেলাম
বক্ষে ব্যথা জমা,
সময় হলে পড়িও তুমি
করে দিও ক্ষমা।

Comment