রক্তক্ষরণ
মোঃ ইব্রাহিম হোসেন
ফুটলোনা’রে এই জীবনে
আমার প্রেমের ফুল,
ভালোবেসে হেরে গেলাম
হারিয়ে গেলো কূল।
দু’টি চোখে স্বপ্ন ছিলো
বাঁধাবো সুখের ঘর,
স্বপ্ন আমার ভেঙে দিলো
কালবৈশাখী ঝড়।
কোন্ অপরাধ ছিলো আমার
করলো প্রিয়া রোষ?
প্রেমের তীরে বাণ মারিলো
প্রেম করাটাই দোষ!
ভালোবাসা নয় অপরাধ
নয়তো কোনো ভুল,
তবু কেনো দিলো প্রিয়া
মৃত্যু নামের শূল?
অল্প দিনের স্বল্প আয়ু
বাঁচবো কতো দিন?
আমার বুকে রক্তক্ষরণ
তোমার সুখের বীণ।
Comment