মিছা ভাবনা
মোঃ ইব্রাহিম হোসেন
অন্ধ-খোঁড়া, ল্যাংড়া যারা
তারাও মানুষ ভবে,
তাদের থেকে দূর কেনো রও
ধনীর দুলাল তবে?
আজকে যাদের হাত ও পা নাই
কষ্ট মনে কত!
মনের চোখে চেয়ে দেখো
হৃদয় ক্ষত-ক্ষত।
গরিব দুঃখী নয় তো সুখী
অভাব জ্বালায় থাকে,
কষ্টগুলো হাত-ছানিতে
সদাই তাদের ডাকে।
ধনী-গরিব ফকির-মিসকিন
এই ভুবনে যত,
নেই ভেদাভেদ রবের কাছে
আমরা সবাই নত।
একই রক্ত মাংসে গড়া
একই মাটির তৈরী,
ভাবছো কেনো মিছে শুধু
দীন-দুঃখীদের বৈরী?
আজকে তোমার যা আছে ভাই
কালকে রবে নাকো,
সম্পদ আছে দান করে যাও
আল্লাহকে ডাকো।
এ দান রবে জেনে রেখো
কিয়ামতের মাঠে,
থাকবে তোমার সুপারিশে
পারাপারের ঘাটে।
Comment