প্রথম কবিতা
আজ থেকে ভাবতে হবে
নাদিয়া রিপাত রিতু
আজ থেকে ভাবতে হবে
নতুন দিনের কথা
আজ থেকে ভুলতে হবে
পুরনো দিনের ব্যথা।
আজ কাজ পেলে রাখবো না
অন্য জনের আশায়,
আজ থেকে সব কাজ করবো
শুধু নিজের ভরসায়।
এখন সময় হলো সকাল বেলা
কাজ পেলে রাখলে হবে সন্ধ্যাবেলা।