(***),ঝর্ণার জল গড়িয়ে যেভাবে সমুদ্রে আসে
তেমনি করে তুমি আমার কাছে কেনো আসো না?
দেখো, প্রেমের উত্তাল সমুদ্রে তোমার ভাসানো ভেলায়
কী ভীষণ ছটফট করছি আমি।
কামনার ঝড়ে ভেঙে যাচ্ছে আমার হৃদয়ের দুই কূল। অথচ, তুমি পাহাড়ের মতই স্বগৌরবে স্থির দাঁড়িয়ে।
(* * *) দেখো, প্রভাতের চিত্রিত আলোয়
কী সুন্দর চিকচিক করছে প্রতিশ্রুতি।
এই আলোর দিকে তাকাতেই আমার চোখ,
বুক আর স্বপ্নকে মেঘলা করে বেরিয়ে আসে
খুব শীতল আর ঠান্ডা একটি দীর্ঘশ্বাস।
তোমার নাদুসনুদুস তুলতুলে দেহে কি,
খুব যত্ন করে হাত বুলিয়ে দেয় ভোরের মিহি বাতাস?
এযে আমার-ই দীর্ঘশ্বাস।
(***) দেখো, কত ক্লান্ত আর ব্যকুল হয়ে আছে
আমার চুম্বন গুলি।
তোমার রসালো ঠোঁট, ঘাড়, চিবুক—
আহ্হ্! ভাবতেই কেমন অসহ্য সুখ আর উন্মাদনায়
আমি পাগল হয়ে যাই।
তুমি ফুল, আমি ভ্রমর।
ফুলের পরাগ— তার সুমিষ্ট জল আমার মুখে, বুকে।
আহ্! কীহ উন্মাতাল নেশা, প্রলয়
আর উন্মাদনা তোমার শরিরের গন্ধে।
আমি ভাবতে পারি নি কোনদিন।
এত অসাধারণ আগুন আর উদ্দীপ্ত তোমার প্রেম।
আমি আর পারছি না (***)।
বিষাক্ত তীরে ঝাঝরা কর আমার শরীর,
নির্লজ্জ প্রেমের দাগ ধুয়ে যাক রক্তাক্ত স্নানে।
নয়তো শীতল জলে শিথিল করে দাও কামনার জ্বর।
এই উন্মুক্ত যৌথ স্নান হতে আমাকে নিশ্চুপ ডেকে নাও
তোমার নিঃসঙ্গ বাথরুমে।