পাথর কথা বলেন রাতে… — রমজান বিন মোজাম্মেল

মানুষের অহেতুক কথায়
দেয়া যাবেনা ফাল
ক্রোধান্বিত নফস হারাবে
জীবনযাপনে তাল।

জীবনের গতো আছে যত
সব তুমি ভুলে যাও
গতো’র ভাবনায় মগ্ন মাঝির
থমকে যায় নাও!

যাকে তাকে উপদেশ দিলে আর
সঠিক ওজন না করিলে ভোজন
হারিয়ে দুকূল বুঝিবে তুমি তখন
দুনিয়ায় কেউ নয় কারো স্বজন।

মহা নবীজির আদর্শ আমলের নিয়তে
যদি জাগো প্রতি প্রভাতে
বাতাস বয়ে আনবে- শুনাতে তোমায়
পাথর কথা বলেন রাতে।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...