Ram joarder

” চিরকুমার হরিপদ ”
রাম জোয়ার্দার

চিরকাল এই জীবন মরুভূমি মতো
নতুন বছরেও আমরা জীবন মাঠের মতো
যেদিকে তাকাই, কেউ আমার আপন নয়
মাঝখানে চিরকুমার, বেজায় অদ্ভুত এক জীবন

থাকে না কারো সঙ্গ, নেই কোনো পিছুটান,
বেচে আছি আমি, একাকিত্বে অবিরাম।
কেউ জিজ্ঞেস করে না, কেমন আছিস রে?
জীবনের গল্প যেন থেমে গেছে এক জায়গায় এসে।

বাসা থেকে বাজার, বাজার থেকে বাসা,
জীবনের পথে নেই কোনো ভালোবাসা,
তবু এভাবেই চলছে, যৌবনকে বাঁচিয়ে,
দিন শেষে গর্ব হয়, চিরকুমার থেকে পথ চলতে।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...