পাথর কথা বলেন রাতে…
— রমজান বিন মোজাম্মেল
মানুষের অহেতুক কথায়
দেয়া যাবেনা ফাল
ক্রোধান্বিত নফস হারাবে
জীবনযাপনে তাল।
জীবনের গতো আছে যত
সব তুমি ভুলে যাও
গতো’র ভাবনায় মগ্ন মাঝির
থমকে যায় নাও!
যাকে তাকে উপদেশ দিলে আর
ওজন না বুঝে করিলে ভোজন
হারিয়ে দুকূল বুঝবে তুমি তখন
দুনিয়ায় কেউ নয় কারো স্বজন।
মহা নবীর আদর্শ আমলের নিয়তে
যদি জাগো প্রতি প্রভাতে
বাতাস বয়ে আনবে- দেখাবে তোমায়
পাথর কথা বলেন রাতে।