SANTANU GHOSH

ধুলো মাখা স্বাধীনতা

শান্তনু ঘোষ

ফুটপাতের পাশে ধুলো মাখা লোকটি
ছেঁড়া টুকরো কাগজ পাশাপাশি সাজাচ্ছে,
আর মুখে বলছে এই আমাদের ঐক্য
তাকে ভাঙতে দিতে নেই কখনো।

পথচলতি মানুষকে হাত নেড়ে ডেকে ডেকে ধুলো মাখা একটি মহিলা
বলছে, দেখে যা রে তোরা….

সত্যিই, এই দৃশ্যের পাশে দাঁড়িয়ে দেখি-
এই আমাদের আসল ভারতবর্ষ।

১৫ই আগস্টকে জানাই স্যালুট।

0 Comments