আমি আমাকে কেউ কখনো চায়নি
আমি আমাকে কেউ কখনো চায়নি,
কেউ চেয়েছে সময়,
কেউ চেয়েছে সঙ্গ,
কেউ চেয়েছে টাকা।
আমাকে কেউ কখনো চায়নি।
মানুষ আসলে কেউ কাউকে চায় না,
কেউ চায় সময়,
কেউ চায় সঙ্গ,
কেউ চায় টাকা।
স্নিগ্ধ ভোরের আলো
সৌন্দর্য যেমন প্রখর রোদের কাছে
একসময় ম্লান হয়ে যায়,
ঠিক তেমনই
আমার অস্তিত্বও
কখনো কখনো বিলীন হয়ে যায়।
হয়তো আমি একজন মানুষ,
তবুও আমার চাওয়াগুলো
কখনো কারও চাওয়ার তালিকায়
জায়গা পায়নি।
— স্বরুপ দাশ
শিক্ষক, চট্টগ্রাম
মোবাইল: ০১৮৭৬১৬৮৩৬৯