SHAONLI SARKAR (শাঁওলী সরকার)

বিভাগ ঃ কবিতা
শিরোনাম ঃ একাকী
কলমে ঃ শাঁওলী সরকার

বিধাননগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর

নিঃশব্দ রাতের আধারে জোনাকিরা জ্বলে,
রাত জাগা পাখিরা নীরবে দেয় পাহারা।
রাত জাগা পাখির মতো জাগি সৃষ্টির উল্লাসে।
আমার কলম খানি জাগে আমার সাথে।

মন কেবলি কাঁদে না বোঝাপড়ার ভাষাতে,
কখন সে বলে, থাকো কেন উদাসে?
হাসো মন খুলে,প্রানের গভীরতা নিয়ে।
পারে না হাসতে, উদাস মনের ইচ্ছাতে।

বসে থাকি এককী নীরবে রাতের আঁধারে।
রাতের জোনাকির আলো দেয় সঙ্গ,
ঘুরে বেড়ায় তারা আমার আশে পাশে।
আমি ভেবে চলি নীরবে একাকী।

ইচ্ছে জাগে একাকী নির্জন পথে হাটতে,
বেড়িয়ে পড়ি একাকী সেই পথের সন্ধানে, রাতের উজ্জ্বল তারারা দেয় পথের নির্দেশ।
কলমখানি সাথে লয়ে চলি একাকী।

নির্জনতা আমার লেখনীর জাগায় শক্তি।
কল্পনার আকাশে ভাসতে ভাসতে কখন যে,
লিখে চলি আমার ভাবনার রাশিমালাকে,
তারা গাঁথা রয় আমার কবিতার ভাষায়।

কবিতারা ভাষা খোঁজে নীরব আধারে,
আমি আঁচল বিছিয়ে ভাবি বসে একাকী।
কালে কানে বলে চলে আমার লেখনী
আমি একাকী লিখে চলি দ্রুত লয়ে।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...