Shraban Roy

আর্তনাদ
শ্রাবণ রায়

​ব্যর্থ আমরা, মাগো, ব্যর্থ এ জাতি,
যোগ্যতার মূল্যায়ন করি না একরতি।
আকাশ, বাতাস, তরুলতা সাক্ষী দিয়ে কয়,
আমার দেশের যেন, মাগো, কোনো উন্নতি না হয়!
এ নির্মম কথা শুনে সাগর শুকায়,
মাছগুলো মুখ তুলে খোদার পানে চায়।
এমন এক দেশ মোদের, দুর্নীতিতে সেরা,
নোংরা রাজনীতির বিষাক্ত স্মৃতি দিয়ে ঘেরা।
উন্নয়নের আলামত দিয়ে করে শুরু,
তারপর আর খোঁজ মেলে না কেন তাদের, গুরু!
যোগ্যরা চুপ থাকে অপমানের ভারে,
অযোগ্যরা অট্টহাসি হাসে মঞ্চের দ্বারে।
সততার কণ্ঠ রুদ্ধ স্বার্থের দেয়ালে,
মিথ্যার ফুল ফোটে আজ ক্ষমতার ডালে।
ষোলই ডিসেম্বরের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ দেশ,
দুর্নীতির কালো থাবায় আজ নিঃস্ব, নিঃশেষ।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...