Sikta Pal

আলিঙ্গনে
সিক্তা পাল

আমি তো সুখী করতে চেয়েছিলাম তোমাকে
চাইনি কোনদিন অন্য কোনও দিকে
নিজেকে ভেঙে-চুরে গড়ে নিয়েছিলাম একটু একটু করে
যেমনটি তুমি চেয়েছিলেন আমার কাছে!
তবুও দিনের অবসানে দেখি—
ভাঙা মেলায় পড়ে আছি পরিত্যাক্ত হয়ে
রাত জাগা পাখিরা সঙ্গ দেয় আমায়
অমাবস্যার রাতে তারাদের মিটিমিটি হাসি
আমাকে উপহাস করতে থাকে কেবলই
নাই নাই নাই, তুমি তো আজ অন্য খানে!
আবার বসবে মেলা নতুন পসরা সাজিয়ে
তখন আমি সবুজ ক্ষেতের আল পথ ধরে এগিয়ে যাবো
অজানা কোনও নদীর সন্ধানে
তার বুকের ঝাঁপিয়ে মনের জ্বালা জুড়াবো
সে তো আমায় করবে না নিরাশ
আগলে রাখবে ঠিক গভীর আলিঙ্গনে!

0 Comments