প্রেম
প্রেম বিলাইছি যেথায় সেথায়, প্রেম ছিল দিল মনে;
প্রেমের টানে ছুটছি পথে, ছুটছি প্রেমিক পানে।
প্রেম করেছি নদীর সনে, ছুটছি নদীর পানে:
মিছে প্রেমে পাইনি কিছু, দুখ পেয়েছি মনে।
দুখ পেয়েছি দুখের কথায়, সুখ পাইতে সুখ ধরি;
সেও এতো স্বার্থপর যে, কষ্টে দুখে মরি।
ভ্রাতা ভগ্নী স্বজন যারা, দেয়নি সুখের আশা;
মন কেঁদেছে দিবা নিশি, তাদেরও স্বার্থের নেশা।
কারে বাসলাম ভালো আবার, কারে ভালো ধরি;
প্রেমের আশায় মন কেঁদেছে, যার তার প্রেমে পড়ি।
আপন আপন ভেবে মরি, আপন পাইনি খুঁজে;
আপন পেলাম আপন হল, ঈশ্বর প্রেমে মজে।
এবার আমি প্রেম বিলাব, প্রেম বিলাবো তারে;
যে আমারে চায়না কিছু, রাখে সুখে ভরে।
এখন সকল পর মানিব, আপন হয় একজনা;
আপন প্রেমে আপন মানবো, যে মোর আপনজনা।
সে হলো মোর জীবনদাতা, জীবন পূর্ণদাতা;
আমার আপন আমার প্রেমিক, আমার প্রাণ বিধাতা।