ভোরের আলো ফুটলে পরে
শিশুরা যায় শিক্ষাঙ্গনে,
জ্ঞানের আলো বুকে নিয়ে
স্বপ্ন আঁকে কমল মনে।
জানতে চায় সবাই সবই,
বইয়ের পাতায় নতুন ছবি,
খেলার ফাঁকে গানের সুরে
স্বপ্ন দেখায় হতে কবি।
বন্ধুরা সব মিলে মিশে
থাকে সবে হেসে খেলে,
মিথ্যা কথা বলে না কভু
সত্যের পথে তারা চলে।
দেশের তরে দেশের প্রেমে
শিশু-কিশোর হতে ফুল,
আসল মানুষ হতে তাদের
সবার আপন এই স্কুল।