আজ তোকে দেখলাম অনেকদিন পর।
মনের মধ্যে হাজারো কথার ভিড় হলেও,
শুধু একটাই প্রশ্ন – “ভালো আছিস তো?”
আগে তো অল্পেতেই ঠোঁট ফুলিয়ে কাঁদতে বসে যেতিস,
এখন বুঝি তোর নতুন মানুষ তোকে কাঁদতেও দেয়না?
শুধু একটাই প্রশ্ন – ” ভালো আছিস তো?'”
আগে তো একদিন না দেখা হলে রেগে কথা বলতিসনা,
এখন বুঝি তোর নতুন মানুষ সবসময় তোর সাথে থাকে?
ও তোর খুঁটিনাটি সব জানে?
আচ্ছা ও কি তোকে নিজের পুরো জগৎ বলে মানে?
শুধু একটাই প্রশ্ন – ” ভালো আছিস তো?”
আঁকার হাত তোর বরাবরই ভালো,
আমাকে আর নিজেকে রংতুলি দিয়ে ফুটিয়ে তুলতিস তুই,
এখন বুঝি তার চোখের দিকে তাকিয়ে কল্পনা করিস,
আচ্ছা এখন কি সবসময় ওরই ছবি আঁকিস?
শুধু একটাই প্রশ্ন – “ভালো আছিস তো?”
তোর চোখের জল মুছিয়ে দেওয়ার মানুষ এসে গেছে,
” ভালো আছিস” প্রশ্ন টাও বোধয় তোকে করা বৃথা,
যেখানে সুখ আছে, আমি চাই সেখানেই তুই থাক সর্বদা।।
Sreyas Ghosh

Comment
