“মোদের স্বাধীনতা”
বিন্দু ফোঁটা সহস্র বীর ,তোমার রক্তে রঙীন, ‘স্বর্গ’ স্বাধীনতার মহা-সাগর;
লোহার কঠিন শিকল; দমানো ভারী শৃঙ্খল; ছাড়িয়ে পরাধীনতার কতো বহর!
স্বপ্ন যেথায় স্বাধীনতা, ভাসমান মুক্তির বাতাসে – শৃঙ্খল হতে ঐ মুক্তির মনোরথ;
মাগো তোমার দেশোয়ালি শতো আশায় চেয়ে ,খোঁজে অনন্ত মুক্তির-ই পথ।
ইংরেজ তুমি ভেঙেছো পাঁজর, ভেঙেছো দেহ; দিয়াছো গুঁড়ায়ে মোদের মানবিকতা;
তেরঙ্গা নীচে পথটি চেয়ে, বেঁচে মোদের প্রাণসম “স্বর্গ”-স্বাধীনতা!
মুক্ত যেথায় ঐ দিগন্তে ; মুক্তির বাতাসে ডানা মেলে, মুক্ত শতো বিহঙ্গ ;
প্রাণ শ্বাসবায়ু মুক্ত যেথা, স্বাধীনতা স্পর্শ লেগে জুড়ায়ে তোমার সর্বাঙ্গ।
দেখো তো, সুর তুলে সুর খাম্বাজে, মুক্তির খায়েশের কতো আহ্লাদে ;
রক্ত খেকো ইংরেজ সব! পরাধীন শৃঙ্খল মোদের না আর সাজে!
তুমি বীর, তুমি স্থির; চঞ্চলা সে, চপল – কখনও অস্থিরতায় অধীর;
গুঁড়ায়ে পরাধীন অচলায়তন শেষে, রক্ত রাঙা-‘স্বাধীনতা’, মোদের নিকট তদ্বির।
সকল পরিহাস; না জানি কতো ইংরেজি উপহাস! শতো কোটি মোর ভারতবাসী;
পরাধীনতা অপমান; ইংরেজ বেইমান! ফাঁসির রজ্জু বড্ডো তোমায় ভালোবাসি!
গগন মাঝে আওয়াজ শুনি, ঐ শুনি পরাধীন অচলায়তনে বদ্ধ তীব্র ক্রন্দন,
স্বাধীনতা মোদের দিয়েছে ডাক, হৃদয় মাঝে অটুট ভাইয়েদের-বন্ধন!
এসো এসো ‘স্বাধীনতা’ এসো, বসতি্ তোমার মোদের হৃদয়ের প্রকোষ্ঠ অলিন্দে ;
বক্ষ মাঝে উড়িয়ে সদা মুক্তি ধ্বজা ; ‘পাপী’ পরাধীনতার চির বিদায়ে!
……………………………………………………
@@আগন্তুক____(009)