Swapankumar Pahari

Swapankumar Pahari

আধুনিক হিব্রু সাহিত্যের
দীর্ঘ কবিতা
ছোট বোন
কবি: আব্বা কোভনার
অনুবাদ: স্বপনকুমার পাহাড়ী

পঞ্চম সর্গ
৪৬
তুমি নীরব।
কিন্তু আমাদের মা প্রতিদিন ওর আত্মার পরিত্রাণের জন্যে একটি মোমবাতি জ্বালাতেন।

ঘেটোয় মোমবাতিগুলো ফুরিয়ে গেল, আর ছাউনিতে অক্সিজেন:
আমার মা সমস্ত সাগরে ওর আত্মাকে প্রজ্বলিত করেছিলেন।

আমাদের মা এমন একটি কন্যার জন্যে শোক প্রকাশ করলেন যে কখনও পৃথিবীতে আসেনি।
আট বছর। তাঁর বাকি ছেলেদের কেটে ফেলা হয়েছিল, আর তিনি তাদের জন্যে বিলাপ করেছিলেন, আর তিনি আমার ছোট বোনের জন্যে শোক প্রকাশ করেছিলেন যে কখনো পৃথিবীতে আসেনি।

–তুমি যে সবকিছু
দেখলে।
তুমি যে আমাদের দেখলে,
মা!
যে কখনো পৃথিবীতে আসেনি এমন কারো জন্যে আমাদের মুখের কাছে কেমন শোক প্রকাশ করো?

আর সেই মা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল।
আর সে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল।
যতক্ষণ না তার ঠোঁট দুটি কথা বলার জন্যে নড়ে ওঠে,

Comment