Swapankumar Pahari

৪৬-এর শেষাংশ

আর তিনি বললেন, পুত্র
-সে দিনের আলো দেখার সুযোগ পায়নি!

আর তিনি কাছে এলেন
আর মোমবাতিটা প্রস্তুত করলেন।
আর তাঁর হাতে ধরা ছিল
আরেকটি বাতি।

কেউ আমার মায়ের শবযান আমার সাথে নিয়ে যাবে না
কেউ আমার সাথে আমার মায়ের শবযানের কাছাকাছি আসবে না
বিস্তীর্ণ সমভূমিতে আসুন
আপনার চোখ সাদা নদীর দিকে নিয়ে যান
এটি তার প্রণালী ছেঁকে ফ্যালে ও
বরফের মধ্যে ভারী জাহাজের অগ্রভাগের মতন ঢোকায়
আর আমার সাথে বলুন
মা
আমার মা

Comment