আমি তোমাকে দিয়েছি সার্বক্ষণিক সোনালি দুঃখ
বিনিময়ে তুমি আমাকে এতোটুকু অসুখে ভুগতে দেয়নি। বরং –
ভালোবেসে গ্রহণ করছে আমার দেয়া যাতনাগুলো।
তোমার সোনালী চুলের মনোরম খোঁপা,
নিশিতে বিছানায় ছড়িয়ে থাকা চুলের ঘরময় মিষ্টিগন্ধ
ভোরের সূর্যের মতো তোমার হাসিমাখা আলোকিত মুখ
আমাকে এনে দেয় প্রত্যেহ ঈদ আনন্দ।
তোমাতেই ঢালি আমার আমৃত্যু প্রেম…
একমাত্র তুমি-ই পারো আমাকে স্পর্শ করতে এ তোমার অর্জিত অধীকার
আমি শুধু তোমার স্পর্শে স্পন্দিত হই, অন্যদের বলি,
তোমরা ছুঁতে পারো; স্পর্শ করোনা।
প্রিয় বন্ধু স্বজন শেষযাত্রালগ্নে যদি কেউ থাকো!
মনে করে প্রিয়সীর সোনালি চুলের কিছুটা
আমার নীলিমা- নিথর দেহের কাফনে মুড়িয়ে দিও…
আমি কবরেও তাঁর চুলের গন্ধ নেবো…