Ajharul Islam Talha

সোনার দেশ দেখব আমি
দেখব রুপের দেশ
কোথা থেকে শুরু সেটা
কোথায় হইল শেষ।

সোনার ধান সোনার গান
সোনার ফসল পাট
খাঁটি সোনাই বাঁধা
পদ্মা,মেঘনা,যমুনা নদীর ঘাট।

শরৎকালে কাশ পাবে
পাবে,পলি মাটি
যেই,মাটিতে ফসল ফলে
সোনার চেয়েও খাঁটি।

খাঁটি,খাঁটি অধিক খাঁটি
আমার দেশের মাটি
সোনার চেয়েও বেশি খাঁটি
সবুজ শ্যামল পাটি।

অপরূপ এক দৃশ্যে ভরা
খাঁটি সোনার দেশ
সে,যে আমার প্রাণপ্রিয়
সোনার বাংলাদেশ।

0 Comments

Ajharul Islam Talha

“ওসমান হাদী ”
আপোষহীন নেতা ছিল
বীর ওসমান হাদী
বীরদের বীর তার জন্যে
আমরা আজও কাঁদি।
হাদি আযাদীর সূর্য হয়ে
মাথাচাড়া দিয়ে জাগে
মুক্তির পথে নির্ভীক হয়ে
ছুটে স্টিমারের বেগে।
স্বাধীনতা আসে বারে বার
বীর হাদীদের ত্যাগে
হাদীরা আদারে চন্দ্র হয়ে
জোছনা দেয় ছড়িয়ে
অধিকারহীন মানুষ কে
বুকেতে নেয় জড়িয়ে।
বন্ধু নামের শত্রুরা যদি
পতাকা কামছে ধরে
হাদীরা তখন বীর বিক্রমে
সমরে ঝাঁপিয়ে পড়ে।
শোষকরা আজ কোনঠাসা
হাদীদের বজ্র ত্রাসে
দেশের জন্য প্রাণ দিয়ে হাদি
জান্নাতের হাসি হাসে।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...