আমি থাকবো না বাধা হয়ে… – আবদুল্লাহ আল আদীব

আমি তো আর থাকবো না বাধা হয়ে, তোমাদের ভালবাসা, ভালো থাকার মাঝে।
পথহারা পথিক হয়ে হাঁটবো না তোমাদের পথে, সকাল দুপুর সন্ধ্যা সাজে।
বুঝিনি আমার ভালোবাসা তোমাদের মাঝখানে, এমনি কাঁটা হয়ে বিধবে।
অপ্রেমের একমুঠো গ্লানি এমনি নিরবে, আমার স্বপ্নগুলো পুড়বে।
আমি এখনো আচমকা ঘুমিয়ে যাই কাফন জড়িয়ে অনুশোচনার কফিনে।
আবার হঠাৎ বেঁচে উঠি ভালবাসার হিরোসিমায়, ঘৃণার আর্তনাদ শোনে।
আমায় ক্ষমা করে দিও, ওহে প্রিয়। আমি বহুদূর হারাবো হয়ে নীড় ছাড়া পাখি।
তোমাদের শহরের আলোতে এখন আমি লুকিয়ে বাঁচি, আঁধারে দুঃখ পোষে রাখি।

0 Comments

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...