Fatema sinthiya

ইতিহাস
ফাতেমা সিনথিয়া

আমার কাছে কি শিক্ষা নিয়েছ তোমরা? বলো।
আজ বলতেই হবে,আমি জানতে চাই।
এই যে, এত বারবার নিজেদের স্বার্থ হসিলের জন্য কত নিরীহদের প্রাণ নাও, নিজের মাতৃভূমি রঞ্জিত কর, ওতে কলঙ্কের দাগ পড়ে।
এতেও কি লজ্জা লাগে না?
যুগে যুগে জুলুম, অবিচার করলে পরিণতি কি হয় তোমরা জানো।
তবুও কেন এসব নির্লজ্জতা কর?
এই যে 1952 তে এত তাজা প্রাণ লাশ হয়ে গেছিল।
1971 সালের যে রক্ত, যে লড়াই, যে ত্যাগ তোমরা তাও ব্যর্থ করেছ।

তাহলে, শোনো,
আমার কাছে তোমরা কিছুই শিক্ষা নিতে পারনি।
আমাকে ভুলভাল করে সাজিয়ে দাও,
যার যেমন মন চায়।
যেমন করে ছোট্ট খুকী পুতুল নাচ দেখে।
আমাকে যত বেশি বিক্রিত করবে,
বাইরে যত বেশি মুখোশ পরে থাকবে,
তত মিথ্যে বলতে হবে তোমায়।
একটা সময় কোনো অস্তিতে থাকবে না তোমার।
তুমি অজানা স্রোতে ভেসে যাবে,
সবাই তোমার মরদেহে থু থু দেবে।
হুম, সত্যিই তো।

সময় সাক্ষী, ঈশ্বর কখন ও মুখোশ পরে থাকতে দেন না।
বেশি জরে দমকা হাওয়া বইতে শুরু করলে ওটা খুলে পরে যাবে।
এটা আমার অভিশাপ নয়,নিয়তি।
তোমরা মিথ্যাচার করবে বলেই তো চাও না যে, সত্য সামনে আসুক।
এই চিন্তা কেমন ছেলে মানুষের মত,
যেন রাত পেরিয়ে ভোর না হয়।
তোমাদের দুর্দশা দেখে হাসি পেয়ে গেল।

আমার কাছ থেকে কি শিক্ষা নিয়েছ?
কিছুই না।
ক্ষমতায় যাওয়ার আগে পরম মমতায় ভরা চেহারা দেখি,
আর ক্ষমতা হাতে এলেই দেশরক্ষার নাম করে নিজের পকেট ভর্তি কর।
শেষে উত্তম মধ্যম খাবে বলে হেঁটে হেঁটে নয়, উড়ে উড়ে যাও ভিনদেশে।
তাহলে, না হাসার কি আছে?
জনগনের কল্যাণ হোক বা না হোক তোমাদের বৌ এর নামে কল্যাণ ফান্ড হয়, বিভিন্ন ব্যাংকে।
না,না, বিলাসিতা ফান্ড।
দেশে মেধাবীদের মুল্য দেওয়া ছেড়ে দিয়েছ, হতচ্ছাড়ার দল।
অথচ এইসব সূর্য সন্তান গর্জে উঠে যদি,
পালাবার পথ পাবে?
এত কিছু হয়, তবু শিক্ষা হয় না তোমাদের।
নিজেদের মধ্যে বিভাজন হলে কি হয় 47 এ দেখনি?
কি তীব্র চক্রান্ত, যার ছোবলে আজ ও এ জাতি ভারাক্রান্ত।
তোমাদের মন কি মুক্তি চায় না?
পালাবার পথ খুঁজ না,
আমাকে বিক্রি করো না,
সুশিক্ষিত হয়ে যাও, সময় থাকতে মুল্য দাও।
আমি তোমাদের সাথে আদিলগ্ন থেকেই আছি।
আমাকে বিক্রি করে, উল্টো করে দিয়ে তুলে ধরতে ধরতে নিজেই সোজা পথে ছুটবে, পালানোর জন্য।
যেমন, বিড়াল দেখে ইঁদুর গর্ত খুঁজে।
আমি চাই না, ঐ পথে যাও।

পথে এসো, পথে এসো।
লোহা বাতাসের সংস্পর্শ পেলে ওতে মরিচা ধরে।
আর, তোমাদের যে নেশা, এই নেশা না কাটলে ঘোর না কাটলেও তলিয়ে ঠিকই যাবে।
কেউ রুখতে পারবে না।
প্রকৃতির প্রতিশোধ ভয়ংকর , যখন সময় হবে, সে আসবে শোধ নিতে।
সে না বেশি দেবে, না ই কম,
ঠিক তুমি যতটুকু পাবে তাই।

Leave a Comment