ঠিক সেই জায়গায় যেখানে সে তাকে বাঁচিয়েছিল। সে দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়। কাঁধে এত্ত ভারী একটা ব্যাগ নিয়ে, সেই সঙ্গে হাতেও রয়েছে একটা ব্যাগ। শীতের পড়ন্ত বিকেলের ফুরফুরে হাওয়ায় তার সামনে চুলগুলো এলোমেলো হয়ে বারবার বিরক্ত করছে তাকে। আর সে এক রাশ বিরক্তি নিয়ে তা চোখ মুখ থেকে সরাতে ব্যস্ত। হঠাৎই ধ্যান ভাঙলো স্বরূপের পেছন থেকে বাজতে থাকা গাড়ি গুলোর হর্নের আওয়াজে। গাড়িটা থামিয়ে যে তার সঙ্গে দুটো কথা বলবে তারও জো নেই । তাই বাধ্য হয়ে গাড়িটাকে ইউ টার্ন করে ওপারের রাস্তায় রেখে গাড়ি থেকে নেমে এপারে আসতে আসতে দেখে সে নেই। না এবার নিজেকে একটু সংযত হতে হবে। মনটাকে বেশি প্রশ্রয় দেওয়া যাবে না ভেবে গিয়ে উঠল গাড়িতে। তবুও মনটা কেমন যেন উসখুস করছে তার। এ কেমন ধরনের অনুভূতি বুঝেই উঠতে পারছে না সে। তাই মনটাকে ওখান থেকে ফিরিয়ে আনার জন্য ফোন করে হবু স্ত্রী মোহরকে। তারপর কথায় কথায় ভুলে যায় ঝিলিককে। এমনি করে চলার ফাঁকে ফাঁকে আজকাল মাঝে মধ্যে তাদের মাঝে এসে হাজির হয় ঝিলিক। এখন প্রায়ই তাকে দেখতে পায় স্বরূপ সেই জেব্রা ক্রসিং এ। কি যে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারে না সে। কেন যে মনটাকে বাগে আনা যাচ্ছে না বুঝতেই পারে না, তাই বড্ড রাগ হয় নিজের ওপর। মাঝেমাঝে মনে হয় ওকে গিয়ে বলে দিই ও যেন না আসে এই সময়। তার থেকে ভালো আমিই দেরি করে আসি। পরদিন ঠিক তাই করল সে কিন্তু তার সঙ্গে দেখা না হওয়ায় মনটা আরো ভারাক্রান্ত হয়ে গেল তার। কি উচিত কি অনুচিত কিছুই মাথায় আসছে না তার। কাকে বলবে সে তার মনের কথাগুলো? মোহর কে না না তা কি করে হয়? মা-বাবাকে বলবো? ধূর !বাবাকে বলা যায় নাকি! মাকে বললে বলবে — বিয়ে ঠিক হয়ে গেছে এখন এসব বন্ধ কর। বন্ধুদের বললে — হাসাহাসি করবে। এমন সময় মাথায় এলো আজ তো মোহরদের ওখানে যাওয়ার আছে। আজ ওর বাবার জন্মদিন। একেবারেই ভুলে গিয়েছিল সে। তাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রওনা দেয় সেখানে। ঘরে ঢুকে নজর পড়ে ঝিলিকের ওপর। এখানে ও কি করছে? কথায় কথায় মোহরের ঠাকুমার থেকে জানতে পারে ঝিলিক ও বাড়িরই মেয়ে। মোহরের সৎ দিদি। এবার সবকিছু পরিষ্কার হয় স্বরূপের কাছে। মনে পড়ে ঘটক মশাই সম্বন্ধ খানা ঝিলিকের জন্য নিয়ে গিয়েছিল তাদের বাড়িতে। আর মা বাবা প্রথমবার যখন এ বাড়িতে আসে ঝিলিককেই দেখার জন্য আসে কিন্তু মোহরের মা ঝিলিকের বদলে মোহরকে পাঠিয়ে দেয় কারণ সে আগে থেকে ঘটকের কাছ থেকে জানতে পারে যে ছেলেরা অবস্থাপন্ন। নিজের মেয়ে যাতে ভালো থাকে তার জন্যই তার এই পরিকল্পনা। সে আরো জানায় এখানে ঝিলিক ভালো নেই ছোটবেলা থেকে অবহেলা সয়ে সয়ে মেয়েটা কেমন যেন হয়ে গেছে। তার ঠাকুমা আরও বলেন যে সে যেন তারই মত একটা ভালো পাত্র খুঁজে দেয় ঝিলিকের জন্য। এবার কি করবে ভেবে পায় না স্বরূপ। একদিকে ভালোলাগার বলতে গেলে ভালোবাসার মানুষ অন্যদিকে তারই বোন যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গেছে। তার আর মাত্র সপ্তাহখানেক বাকি। কিছু ভেবে না পেয়ে নিরিবিলিতে গিয়ে মাকে ফোন করে বলে সবকিছু। মা বলে জানিনা বাপু তোমার মতিগতি যখন জিজ্ঞাসা করলাম কেউ আছে কিনা তখন কিছু বললে না! এখন বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে বেশিরভাগ জনকে নেমন্তন্ন করা হয়েছে সবাই জেনে গেছে কার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে, আর তুমি কিনা এসব বলছো! আমি কিছু করতে পারবো না বাবাকে বলো। খুব রাগ হয় তার মায়ের ওপর। মা সারা জীবনটা এমন ভাবেই কাটিয়ে দিল, কিছু হলেই বলবে বাবাকে বলো। বাবাকে বলার হলে কি আর তোমায় বলতাম মা !বাবাকেই তো ফোন করতাম। কি করবো আমি এখন ঝিলিক কে বলবো আমার মনের কথা — না না বাবা সে যা মেয়ে আবার না সেদিনের মত কতগুলো কথা শুনিয়ে দেয়। ওর ঠাকুমাকে বলবো –না না বয়স্ক মানুষ মিছিমিছি টেনশনে পড়ে যাবেন। দুজনেই যে নাতনি । একজনের বিয়ে দিতে গিয়ে অপরজনের বিয়ে ভাঙবেন কি করে? তাহলে কি চুপচাপ বিয়েটা করে নেব ? কিন্তু সারা জীবন মনটা খচখচ করবে। তারপর যখন চোখের সামনে ঝিলিককে দেখব তখন তো আর তাকে ভোলা সহজ হবে না। এমন ভাবে মোহরকেও তো ঠকানো হবে। তার থেকে বরং সবটা বলে মোহরকেই বলি। অবশেষে সবটা শুনে মোহর চুপ করে বসে আছে ছাদে থাকা একটা বেঞ্চে আর তার সামনে দাঁড়িয়ে স্বরূপ। মোহরের মধ্যে কি চলছে কিছুই যে একদম আন্দাজ করতে পারছে না তা কিন্তু একেবারেই নয়। এমন সময় ঝিলিক এসে বলল — মোহর ওনাকে নিয়ে নিচে আয়.. — কেন রে দিদিভাই? উপরে থাকলে খুব কি মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে? নাকি তোর আমার সুখ সহ্য হচ্ছে না। — মোহর কি বলছিস এসব? — ঠিকই তো বলছি, এসেছিস কেন তুই এখানে? –মা পাঠালো। খেতে ডাকছে তোদের। আর সরি, তোদের ডিস্টার্ব করার জন্য। তারপর আর একটাও কথা হয়নি স্বরূপের মোহরের সঙ্গে। একবারের জন্যও আর সে ফোন করেনি। এদিকে বিয়ের দিন এগিয়ে যত আসছে ততই অস্বস্তি হচ্ছে স্বরূপের। কি করে ভাঙবো বিয়েটা, মোহরের মনটাও তো ভেঙ্গে যাবে। কাউকে আঘাত দিয়ে যে ভালো থাকা যায় না। তার ওপর এসবের জন্য মোহর তো দায়ী নয়। আমরা ওকে দেখেই ওকে পছন্দ করেছি। স্বরূপের মা স্পষ্ট জানিয়ে দিয়েছে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার সঙ্গেই হোক। এর মাঝে তুমি অন্য কাউকে ডেকে এনো না। ব্যাপারটা বেশি দূর গড়ায়নি তুমি ভুলে যাও তাকে। কিন্তু ভুলতে বললে কি আর ভোলা যায়? মন তো কোনো কারণ বারণ কিছুই শোনে না। তবুও সেসব ভুলে কেবলমাত্র মা-বাবা সম্মানের কথা ভেবে চুপচাপ হাজির বিয়ের আসরে। হয়তো তার জায়গায় তার বন্ধুদের কেউ থাকলে অনায়াসেই প্রকাশ করে ফেলত নিজের মতামত । কিন্তু স্বরূপ যে চিরকাল মুখচোরা টাইপের তাই বুকে পাথর চাপা দিয়ে বসে আছে বিয়ের পিঁড়িতে। চোখ দুটো কেবলই খুঁজছে ঝিলিককে। শেষবারের মতো একবার তাকে দেখার জন্য। এরপর হয়তো তাকে আর সেই নজরে দেখা যাবে না। বলা ভালো উচিত নয় । শুধু আফসোস একটাই তাকে ভালোবাসি কথাটা বলা হলো না। যদি বলতে পারতাম মনের দ্বন্দ্ব টা একটু হলেও কম হতো। জানি তার উত্তর না ই হতো কিন্তু তার মুখের না কথাটা শুনতে পেলে জীবনটা বোধহয় আরও সহজ হতো। সহজ হতো এখানে বসে থাকাটাও । দেখতে দেখতে পান পাতায় মুখ ঢেকে কণে এসে হাজির। এবার শুভদৃষ্টির পালা। ইচ্ছা করছে না চোখ তুলে তাকাতে। কিন্তু সবার জোরাজুরিতে চোখ তুলতেই দেখে সামনে দাঁড়িয়ে ঝিলিক। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না সে। চোখ দুটো থেকে গড়িয়ে পড়ছে আনন্দ অশ্রু। মাথাতেই আসছে না মোহরের জায়গায় ঝিলিক এলো কি করে? তাহলে কি মা করল এসব? না না মা যদি হবে তাহলে কিছুতো ইঙ্গিত পেতাম। হঠাৎই বেজে উঠল তার ফোন। স্ক্রিনের চোখ রাখতেই দেখলো মোহরের নাম ভাসছে। ফোনটা রিসিভ করতেই ওপার থেকে শুনতে পেল মোহরের কণ্ঠস্বর– কি স্বরূপবাবু ও সরি জামাইবাবু কেমন দিলাম বলুন? ভাবলাম আমি কেন শুধু শুধু কষ্ট পাব, আপনাকেও একটু কষ্ট দিই। আর দেব নাই বা কেন বলুন তো? মনে একজনকে রেখে অন্য একজনকে বিয়ের জন্য কথা দেওয়া এ কিন্তু ঘোর অন্যায়! আমি এর পক্ষপাতি নই। ওটা যদি দিদিভাই না হতো না তাহলে আপনার খবর ছিল। অনেক কষ্ট পেয়েছে দিদিভাই ভালো রাখবেন ওকে। আর রইল আমার কথা আমার জন্য আপনার থেকে অনেক বেটার কেউ অপেক্ষা করছে… — কিন্তু তুমি কোথায় ? — কোথায় আবার? পালিয়েছি, তাও আবার একটা ছেলের সাথে! — সত্যি –ধ্যার আপনিও না কিছুই বোঝেন না দেখছি, এত সাত তাড়াতাড়ি ছেলে পাব কোথায়? –তাহলে বললে যে –মিথ্যে বলেছি বুঝলেন না … –মিথ্যে –আপনি না সত্যি… মিথ্যে বলে না পালালে আমার জায়গায় দিদিভাইকে পেতেন কি করে ? মাকে আপনার কথাগুলো বললে না আস্ত রাখত না মা দিদিভাইকে। আর তাছাড়া বিয়ের পর দিদি কি আর সহজ ভাবে আসতে পারতো আমাদের বাড়িতে? নাকি আপনি সঠিক জামাই আদর
0 Comments