Md Ibrahim Hossen – Rajshahi

হৃদয়ে রক্তক্ষরণ ❗
মোঃ ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী,  রাজশাহী

ফের এলে আজকে রাতে
দেখা হয় দুইজনাতে,
আমি তো পাগলপারা
তোমাতেই দিশেহারা❗

দুষ্টমি শেলির মোড়ে
পড়ি তার পুকুর পাড়ে,
ধরো হাত বাড়াও দু’খান
খুশিতে মন আটখান।

দেখে রূপ অভিভূত❗
যেন ঠিক আগের মতো,
হাসিতে পুষ্প ফোটে
কোমল ঐ দুইটি ঠোঁটে।

কতদিন পরে দেখা
মনে হয় আর না একা,
ভাবি কি সেই মেয়েটা
খোঁজে যার এ চোখ দু’টা।

শুধু তো মুচকি হাসো
আমাকে ভালোবাসো,
বুঝি না তোমার আলাপ
দেখে যাই একটা গোলাপ।

রাজি সব বিয়ের ক্ষণে
মোহরে স্বর্ণদানে,
আমি বর তুমি বধু
দু’নয়ন দেখবে শুধু।

কত সুখ কত আশা
বুকভরা ভালোবাসা,
না সিকি বারোআনা
পূরণে ষোলোআনা।

হাসিতে কাটছিলো ক্ষণ
দু’জনার দুই দু’টি মন,
কে যেন ডাকলো দূরে❓
আওয়াজে যাদুর সুরে।

যাদু না ফজর আযান ❗
মিনারে বেলাল বাজান,
তড়িতে উঠেই পড়ি
অজুতে নামাজ ধরি।

নামাজে হয় আঁখিপাত
শেষে ভোর যায় কেটে রাত,
ডাকি রব দু’হাত তুলি
যেন যাই প্রেমকে ভুলি।

পাবো না তোমায় জানি
বৃথা এই চোখের পানি,
পেয়েছি জীবনে যা
চিরদিন থাক বুকে তা।

তোমারও চাই না ক্ষতি
আঁধারে জ্বলুক জ্যোতি,
প্রেমে কি সবাই সুখী?
না না না কেউ তো দুখী।

তাঁদেরই একজন আমি
তোমারই শুভকামী,
চিরদিন থাকো সুখে
নিয়ে সুখ হাসিমুখে।

স্বপ্নেরই রানি তুমি
সুখে রও সুখের ঘুমি,
ডেকো না আর আমাকে
ভুলিতে চাই তোমাকে।

কেঁদেছি হয়নি আহার
জমানো ব্যথার পাহাড়,
দিয়েছি কবর বুকে
আজও মন তোমার শোকে❗

রাতের এই আসা-যাওয়া
ঝরে নীর না হয় পাওয়া,
কেনে দাও মিথ্যা আশা❓
তব প্রেম সর্বনাশা❗

জীবনে হারিয়ে দু’কূল
ফোটেনি আজ ও মুকুল,
জানি কোন্ সে ভুলে❓
ভিড়েনি নাও এ কূলে।

তুলেছি হাওয়াতে পাল
ছিঁড়েছে ভেঙেছে হাল,
বেঁচেছি রবের দয়ায়
বিচরণ তাই তো ধরায়।

খোয়াবের এই আলাপন
আমাকে দেয় জ্বালাতন,
প্রেমেরই এমন ধরণ
হৃদয়ে রক্তক্ষরণ ‼️

রচনা: ২৭-১১-২০২৫ ইং।
রোজ: সোমবার।

Comment