Subham Babu Das

কবিতা : “πr দূরত্ব “
✒️শুভমবাবুদাস ✒️🌿🌿

অনুরূপ আর বিপ্রতীপ হয়না সমান্তরাল,
যতো টানো স্পর্শক, শিরায় শিরায় কাঁপিয়ে দালান ।
সোজা লাঠি হয়ে ওঠে সমকোন ধানগাছ,
চৌকা প্রেমে কোনের ভুলে আঁকে ত্রিভুজ,
যেথা এক পক্ষ চিরকাল হেলে পড়া অতিভুজ ।

জীবন এক অসমাপ্ত স্কেল,
তুলনা চলে কেবল সমদ্বিভুজে,
সমান হবার ভান – কিন্তু উচ্চতা ভিন্ন ভিন্ন।
ডুবুরী আর পর্বতারোহী –
বন্ধনে বাঁধা সদৃশকোনী ত্রিভুজে
যেখানে দুটি ভিন্ন বৃত্ত
স্পর্শবিন্দুর সাথে হয় শুধু সামান্য সমরেখ,
সঙ্গম তাদের সীমিত কোণে –
কোনো কোণেই পূর্ণ নয় কেন্দ্র।

ব্যাসার্ধ আর পরিধি যতোই ঘুরুক,
একই কেন্দ্রের পরিবেশে,
তবু মেলেনা মুখোমুখি,
দূরত্ব অটুট থাকে πr এর মতো নিখুঁত।
অভিন্ন এক ফাঁক,
যাকে ছাড়িয়ে
যাওয়া মানে জ্যামিতির মৌনতা ভাঙা ।

এভাবেই সম্পর্কের মানচিত্র, রয়ে যায় জ্যামিতির ফাঁদে –
রেখা ছুঁয়েও রেখা হয় না,
এক বিন্দু ছাড়া আর কিছুই মেলে না।
মিলনের সম্ভাবনা আঁকা হয় ত্রিভুজের কোণে,
যেখানে অতিভুজ শুধু হেলে পড়ে স্বপ্নের চৌকাঠে।
সমীকরণে জমে থাকে না বলা দোয়া, আর অসম্পূর্ণতা নিয়েই প্রেম আঁকে তার চিরন্তন ছায়া।

0 Comments