হা ¡ ই ¡ কু
— রমজান বিন মোজাম্মেল
০১
সত্যের দিন
আজ মরচেপড়া
সেফটিপিন!
০২
বাংলা হাইকু
জাপান হতে আনা
রবী’র সাঁকো।
০৩
কালের খেয়া
পারাপারকারিণী
সুন্দরী শ্রেয়া!
০৪
গন্ধে মাতাল
সূর্য কুসুম মাটি
রাঙা সকাল!
০৫
স্বপ্ন উড়াই
শব্দমালা গাঁথতে
নুড়ি কুড়াই…
০৬
চুমুর সঙ্গে
রাঙিয়ে দিবো ঠোঁট
বৃষ্টির রঙে…।
০৭
আসল দূরে
জলে মেশানো সুদ
জীবন পুড়ে…!?