জিয়ন কাঠি
বিকাশ চন্দ্র মণ্ডল
ওগো,
তুমিই আমার
পদ্মপাতার
শিশির কণা।
তুমিই আমার
বাইশ ক্যারাট
খাঁটি সোনা।
তুমি আমার
স্নিগ্ধ চাঁদের
জোৎস্না আলো।
গায়ের রঙ নয় তো ফর্সা,
হোক না কালো।
তোমার ঐ কৃষ্ণ
কালো চুলের ছটা।
নেই গো তোমার
দম্ভ সাজের ঘনঘটা।
আপন রূপে – গুণেতে
রূপসী যে তুমি।
তোমারই সেবার গুনে
আপ্লুত যে আমি।
মায়াবী তুমি,
জড়িয়ে গেছি
মায়ারই বন্ধনে।
ভালো বাসার,
আলো আশার
জিয়ন কাঠি।
গোপনে বুলিয়ে দিয়েছো
যেন মোর প্রাণে।
নিরন্তর তবে স্বর্গীয় সুখে,
হতে চাই গো সুখী
রইবো তোমার মনে,
যাপিত দিনে হৃদয় কোণে।