Kashfia Nahian

কবিতা- স্বর্গ
কবি- কাশফিয়া নাহিয়ান

বাবা মানে অবিরাম ছুটে চলা
বাবা মানে মুখ ফুটে কিছু না বলা।
বাবা মানে অবলম্বন
বাবা মানে শেষ সম্বল
যখন ছুটে যায় বাবার হাত
জীবনে একের পর এক আসতে থাকে আঘাত
আপনজনরাও নেয় মুখ ফিরিয়ে
একে একে সবাই যায় হারিয়ে
বাবা সন্তানের উপর আসতে দেয় না এতটুকু আঁচ
বাবা মানে বিশাল এক বটগাছ
যে ছায়ার নিচে সন্তান থাকে সুরক্ষিত
সন্তানের একটু কষ্টে বাবা হয়ে পড়ে শংকিত
বাবা মানে আশ্রয়
বাবা না থাকলে জীবনে দেখা দেয় সংশয়
বাবা আলাদীনের দৈত্যের মত সব ইচ্ছা করে পূরণ
বাবা সমস্ত বেদনাকে হাসিমুখে করে বরণ
বাবা থাকলে শিরদাঁড়া সোজা রেখে বাঁচা যায়
বাবা না থাকলে কেউ হয় না সহায়
কেউ খেয়াল করে না বাবার চোখের কোণে জমে থাকা পানি
বাবা নিজের মধ্যে লুকিয়ে রাখে সমস্ত গ্লানি
অযত্নে অবহেলায় বাবা নামক ফুলটি যায় শুকিয়ে
বাবার মাঝেই থাকে প্রকৃত স্বর্গ লুকিয়ে।

7 Comments
  • J
    Jhilik

    জীবনের বাস্তবতা তুলে ধরেছেন। এগিয়ে যান কবি।

    Reply · 1 month ago
  • J
    Jhuma Akhter

    Just Wow

    Reply · 1 month ago
  • M
    Mrinmoyi Das

    চোখে জল এসে গেলো

    Reply · 1 month ago
  • T
    Tahsin

    কি সুন্দর কবিতা!

    Reply · 1 month ago
  • T
    Tanjila

    অপূর্ব

    Reply · 1 month ago
  • N
    Naisa Ahmed

    Splendid

    Reply · 1 month ago
  • এ
    এলভিস হাসান

    খুব ভালো হয়েছে

    Reply · 1 month ago

Kashfia Nahian

কবিতা- রবি
কবি- কাশফিয়া নাহিয়ান

নজরুল সে তো সাম্যবাদী
নজরুল সে তো প্রতিবাদী।
নজরুল সে তো যুক্তিবাদী
নজরুল সে তো বাস্তববাদী
নজরুল মানেই উদারতা
নজরুল জানে না সংকীর্ণতা
নজরুল মানে স্বাধীনতা
নজরুল জানে না পরাধীনতা
নজরুল সে তো চির বিদ্রোহী বীর
নজরুল সে তো চির উন্নত শির
নজরুল সে তো চপল মেয়ের ভালোবাসা
নজরুল সে তো ভাগ্যহত নারীর আশা
নজরুল সে তো শিউলি ফুলের মালা
নজরুল সে তো যত সব বন্দীশালা আগুন জ্বালা
নজরুল সে তো এক ধুমকেতু
নজরুল সে তো সম্প্রীতির সেতু
নজরুল সে তো চির যৌবনের আনন্দ
নজরুল সে তো নুপূরের ছন্দ
নজরুল সে তো স্বপ্নে দেখে একটি নতুন ঘর
নজরুল সে তো কালবৈশাখী ঝড়
নজরুল সে তো বিধাতার মত নির্ভয়
নজরুলের কণ্ঠে প্রতিনিয়ত উচ্চারিত হয় মানবতার জয়
নজরুল সে তো আমাদের প্রাণের কবি
নজরুল সে তো গগনের রবি
যার তেজ কখনও হবে না অবদমিত
যে রবি কখনও হবে না অস্তনমিত।

3 Comments
  • F
    Fahman

    খুব ভালো হয়েছে

    Reply · 2 months ago
  • A
    Arshia

    অপূর্ব

    Reply · 2 months ago
  • স
    সিদরাতুল

    সুন্দর

    Reply · 2 months ago

প্রতিটি অপেক্ষার মূল্য অনেক ...